ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

এক্সে মিলবে ডেটিং অ্যাপের সুবিধা, জানালেন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ২ নভেম্বর ২০২৩
এক্সে মিলবে ডেটিং অ্যাপের সুবিধা, জানালেন মাস্ক
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

মনের মতো সঙ্গী খোঁজার সুবিধা যুক্ত হচ্ছে এক্সে (সাবেক টুইটার)। টুইটার কিনে নেয়ার পর ইলন মাস্ক জানিয়েছিলেন তার স্বপ্ন টুইটারকে ‘অল ইন ওয়ান’ অ্যাপে পরিণত করার অর্থাৎ একটি অ্যাপ ব্যবহার করেই গ্রাহক যাতে সব অ্যাপের সুবিধা পান সেই প্রচেষ্টাতেই রয়েছেন তিনি।

প্রথমে লম্বা ভিডিও ও টুইটের দুয়ার খুলেছেন তিনি। এরপর করলেন নামবদল। এক্সে ভিডিও কলিং, ভয়েস কলিংয়ের সুবিধাও গত সপ্তাহ থেকে উপভোগ করছেন গ্রাহক। টাকা দেওয়া-নেয়ার মতো সুবিধাও শিগগরিই আসতে চলেছে এক্সে। শুধু তাই নয়, এক্সে ‘ডেটিং অ্যাপের’ সুবিধাও ভোগ করতে পারবেন গ্রাহকরা!

‘দ্য ভার্জ’-এর রিপোর্ট অনুযায়ী এক্সের বোর্ড মিটিংয়ে মাস্ক নিজেই জানিয়েছেন, খুব শিগগিরই এক্সে ডেটিং অ্যাপের সমস্ত সুবিধাও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। মাস্ক আরও জানিয়েছেন, এই নতুন ফিচারটির উপর কাজ করা এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। মাস্কের দাবি এই নতুন ফিচারটি এক্সে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেটিং পরিস্থিতির উন্নতি হবে।

আভ্যন্তরীণ মিটিংয়ে মাস্ক বার বার এক্সকে একটি ‘অল ইন ওয়ান’ অ্যাপে পরিণত ইচ্ছে প্রকাশ করেছেন। মাস্কের ইচ্ছে লিঙ্কডইন, ফেসটাইম, ইউটিউব, এমনকি, ডেটিং অ্যাপের সুবিধাও গ্রাহকে এক্সের মাধ্যমে দেওয়ার। তাদের অ্যাপ ব্যবহার করেই গ্রাহক যেন সব রকম সুবিধা ভোগ করতে পারেন সেই প্রচেষ্টাতেই রয়েছেন ইলন। ব্যবসা বৃদ্ধির জন্যই নতুন কৌশল নিচ্ছে মাস্কের সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!