দ্যা ওয়াল অনলাইনকে তিনি বলেন, সকাল ৭টার দিকে হাঁটতে বের হই। তখন সব কিছুই স্বাভাবিক ছিল। মিনিট পাঁচেক পর হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করি। ব্যথা বাড়তেই থাকে। পরে স্মার্টওয়াচের সহযোগিতায় স্ত্রী লাউরাকে ফোন করি, ফোন পেয়ে আমার স্ত্রী ছুটে এসে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমাকে হাসাপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার জানায় আমার হার্ট অ্যাটাক হয়েছে। পরে তাতে ছয় দিন হাসপাতালে রেখে চিকিৎসা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, আমার স্ত্রী সঠিক সময় আমাকে হাসপাতালে নিয়ে না গেলে হয়তো অন্যকিছু হতে পারত। এজন্য স্ত্রী এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, তারা আমাকে উন্নত সেবা দিয়েছেন।
.png)
স্মার্টওয়ার্চ মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত থাকায় সহজেই ফোনকে নিয়ন্ত্রণ করা যায়। ফলে দিন দিন বাড়ছে স্মার্টওয়াচের চাহিদা।