শনিবার রাতে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৩৫৩ কিলোমিটার (২১৯ মাইল) দূরে হরিপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত কুয়াশার কারণেই দুর্ঘটনাটি হয়েছে বলে জানিয়েছে এক পুলিশ কর্মকর্তা।
ওই এলাকার কর্তব্যরত কর্মকর্তা হেমন্ত তামাং বলেছিলেন, অ্যাম্বুলেন্সটি ৮৫ বছর বয়সী এক মহিলার মরদেহ গাইঘাট শহরে নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স চালক ছাড়া বাকি সবাই ওই মৃত মহিলার আত্মীয় ছিল বলে তিনি জানান।
.png)
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা এখনো ট্রাক চালকের সন্ধান করছে।
উল্লেখ্য, দেশটিতে জুলাইয়ের মাঝামাঝি থেকে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৫০ জন নিহত হয়েছেন।