ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাছের পেট থেকে বেরোল আস্ত হুইস্কির বোতল!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ২৪ জুন ২০২১
মাছের পেট থেকে বেরোল আস্ত হুইস্কির বোতল!
ছবি: সংগৃহীত

জালে ধরা পড়েছিল বড় একটি মাছ। কিন্তু সেই মাছটি কাটতে গিয়ে চোখ ছানাবড়া হয়ে গেল জেলের। কারণ সেটির পেটে থেকে অক্ষত অবস্থায় পাওয়া যায় এক বোতল হুইস্কি।

সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়তেই তা বেশ ভাইরাল।

ভিডিওটিতে দেখা যায় একজন জেলে তাদের ইঞ্জিন বোটের মধ্যে একটি লম্বা আকৃতির মাছ কাটছেন। শুরুতে স্বাভাবিক মনে হলেও একটু পরেই মাছটির পেট থেকে সেই হুইস্কির বোতলটি উদ্ধার হয়।

Advertisement

তবে বোতলটি কিভাবে মাছের পেটে গেল তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কারো হাত থেকে জলে পড়ে গিয়েছিল সিল করা ওই বোতল। তারপর মাছটি বোতলটি গিলে ফেলায় পেটের ভিতরেই থেকে যায় সেটি।

ভিডিওটি দেখুন:

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!