রোববার ভোররাতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগুন লাইন ধরে পাশাপাশি থাকা এক জলযান থেকে অপর জলযানে ছড়িয়ে পড়ার সময় জ্বালানি ট্যাংকগুলোতে আগুন ধরে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।
.png)
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, জ্বালানি ট্যাংকগুলো বিস্ফোরিত হতে থাকে আর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে ও চারদিন ছেয়ে যায়। এতে মেরিনা ও নিকটবর্তী টাওয়ার ব্লক ধোঁয়ায় ঢেকে যায়।
হংকংয়ের কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ডুবে যাওয়া কেবিন ক্রুজারগুলোসহ অন্তত ১৬টি জলযান পুড়ে গেছে কিন্তু কারও মৃত্যু বা গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
নগরীটির আবারডিন এলাকার ওই পোতাশ্রয়টিতে স্থানীয় সময় ভোররাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীদের ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটিএইচকের প্রতিবেদনে দমকল বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, জলযানগুলো থেকে প্রায় ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।