২০১১ সালে সই হয় ‘কাউন্সিল অব ইউরোপ কনভেনশন অন প্রিভেনটিং অ্যান্ড কমব্যাটিং ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স’, যা ইস্তাম্বুল কনভেনশন নামে পরিচিত। এতে প্রথম স্বাক্ষর করেছিল তুরস্ক, পরে তাদের সঙ্গে যোগ দেয় ইউরোপীয় ইউনিয়নসহ আরও ৪৫টি দেশ।
কিন্তু গত মার্চ মাসে এরদোগান ঘোষণা দেন, তারা এই কনভেনশনে আর থাকবেন না। প্রেসিডেন্টের মুখপাত্রের দাবি, ওই কনভেনশন সমকামীদের প্রশ্রয় দেয়ার চেষ্টা করছে ও সমকামীদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে, যা তুরস্ক কোনোভাবেই মেনে নিতে পারে না। তুরস্কের সংস্কৃতি এবং মূল্যবোধের সঙ্গে সমকাম বিষয়টি যায় না। সে কারণেই এটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
.png)
অবশ্য এরদোগান সরকার এরইমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নারী অধিকার বা নারী সুরক্ষার বিষয়টি তারা দেখবে। কিন্তু সমকামীদের প্রতি কোনোভাবেই সহানুভূতি দেখানো হবে না। এটি কোনোভাবেই গ্রহণ করবে না তুরস্ক।
সূত্র: ডয়েচে ভেলে