ড্যারেন জানিয়েছেন, এড নামে এক যাত্রী তাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সকাল ৬টা নাগাদ তার উবারে ওঠেন। উঠেই নানা ধরনের গল্পগুজব শুরু করে দেন বিমানবন্দরে যাওয়ার পথে। জানতে চান, ড্যারেনের কোনও হেলিকপ্টার আছে কি না অথবা তিনি কোনও দিন হেলিকপ্টারে চড়েছেন কি না।
ড্যারেন তাকে জানান, তিনি কোনও দিন হেলিকপ্টারে চড়েননি। তবে চড়ার খুব শখ আছে।
.png)
এড জানান, তার একটি হেলিকপ্টার আছে। ততক্ষণে বিমানবন্দরে এডকে নিয়ে পৌঁছে দিয়েছেন ড্যারেন। বিল মিটিয়ে উবার থেকে নেমেই ড্যারেনকে এড বলেন, “আপনিও নেমে পডুন। চলুন আজ আপনাকে হেলিকপ্টারে চড়িয়ে দিই।”
এই সব কথা বলার ফাঁকেই নিরাপত্তারক্ষীরা এসে ড্যারেনের দেহ তল্লাশি শুরু করে দেন। তার পর এডের সঙ্গে বিমানবন্দরে ঢুকে যান ড্যারেন। তার কিছু ক্ষণের মধ্যেই ড্যারেনকে নিয়ে তার হেলিকপ্টারে চড়ে বসেন এড। আকাশে কিছু ক্ষণ তারা ঘোরাঘুরি করেন।
সূত্র: টাইমস নাও নিউজ, আনন্দবাজার