ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মটর টানেল উদ্বোধনের জন্য প্রেসিডেন্ট এরদোগান একটি মঞ্চে দাঁড়িয়েছেন। সঙ্গে ফিতা নিয়ে দাঁড়িয়েছেন সরকারি কর্মকর্তাসহ ৬-৭ জন শিশু।
উদ্বোধনের আগে এরদোগান বক্তব্য দিচ্ছিলেন। এর মধ্যে সবাইকে অবাক করে দিয়ে কেচি দিয়ে ফিতা কেটে ফেলেন ৪-৫ বছরের একটি শিশু। এরপর এরপর এরদোগান মজার ছলে বাচ্চাটির মাথায় একাধিক টোকা দেন।
.png)
খবরে বলা হয়েছে, কর্মসূচিটি আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য এই ঘটনার পর নতুন ফিতা এনে পুনরায় তা কেটে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।