ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নয় বছরের ছাত্রকে যৌন হয়রানি, তরুণীর ২০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২১
নয় বছরের ছাত্রকে যৌন হয়রানি, তরুণীর ২০ বছর কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদে এক স্কুলে নয় বছরের এক বালককে যৌন হেনস্তা করার অভিযোগে এক তরুণীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ওই তরুণীর বিরুদ্ধে চার বছর আগে পকসো আইনে মামলা করেছিল ভুক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত মামলাটিতে ওই তরুণীকে দোষী সাব্যস্ত করে আদেশ দিয়েছেন। আদেশে ওই তরুণীর ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই তরুণীর বয়স ২৭ বছর। প্রাথমিক বিদ্যালয়ে কেয়ারটেকার চাকরি করতেন তিনি। স্থানীয় ভাষায় একে ‘আয়াম্মা’ বলা হয়। অর্থাৎ যিনি বাচ্চা দেখাশুনা করেন। ২০১৭ সালের ১ ডিসেম্বর সেই আয়াম্মার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন এক ছাত্রের বাবা। অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার পুত্রকে নিয়মিত স্কুলে যৌন হেনস্থার শিকার হতে হয়। ওই ছাত্রের বয়স নয় বছর।

Advertisement

মামলার অভিযোগ থেকে জানা যায়, স্কুলের আয়াম্মা ওই ছাত্রকে গোপনে ডেকে আদর করতেন এমনকি ছাত্রের গোপনাঙ্গ স্পর্শও করতেন। ব্যথা পেয়ে ছাত্র প্রতিবাদ জানালে তাকে মারধরও করতেন ওই তরুণী। অভিযোগে ওই তরুণীকে ‘বিকৃতমনস্ক’ বলে উল্লেখ করেন ছাত্রের বাবা।

তিনি পুলিশকে বলেছিলেন, ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রশ্ন করতেই ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় সে। ছাত্রটিকে ওই তরুণী সিগারেটের ছ্যাঁকাও দিতেন বলে অভিযোগ করেন তার বাবা।

বিশেষ শুনানিতে ওই মামলায় তরুণীকে দোষী সাব্যস্ত করে আদালত। এর মাধ্যমে চার বছর পর সেই অভিযোগের নিষ্পত্তি হলো।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!