ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নারী যাত্রীকে একা পেয়ে গাড়ির মধ্যেই ধর্ষণ করলো উবার চালক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২১
নারী যাত্রীকে একা পেয়ে গাড়ির মধ্যেই ধর্ষণ করলো উবার চালক
ছবি: প্রতীকী

ভোর রাতে বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন এক নারী। গাড়িতে তাকে একা পেয়ে সেখানেই ধর্ষণের অভিযোগ উঠেছে মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবারের এক চালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটেছে।

বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার মুরুগান গণমাধ্যমকে বলেছেন, নির্যাতিত ওই নারীর বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ধরেই বেঙ্গালুরুতে বসবাসের পাশাপাশি সেখানকার একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি।

Advertisement

তিনি আরও জানান, অভিযুক্ত উবার চালকের বাড়ি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে। গত দু’বছর ধরে তিনি বেঙ্গালুরু শহরে উবার চালক হিসেবে কাজ করছিলেন।

বেঙ্গালুরুর জীবন বিমানগর থানায় দায়ের করা অভিযোগে সেই নারী জানান, এইচএসআর লেআউট থেকে মুরুগেশ পাল্যা ফেরার জন্য উবার ভাড়া করেছিলেন তিনি। গন্তব্যে পৌঁছনোর আগে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে তার ওপর অত্যাচার চালায় চালক। পরে তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।

তিনি আরো বলেন, গাড়ি থেকে ফেলে দেওয়ার সময় ধর্ষক চালকের ফোন ছিনিয়ে নিয়েছিলেন। পরে সেই ফোন জমা দিয়ে পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেন।

সূত্র: টাইমস নাও

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!