ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ আন্তর্জাতিক ]
মার্কিন নির্মিত সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী
ছবি: সংগৃহীত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে।
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশে গোয়েন্দা ড্রোনটি গোয়েন্দা অভিযান চালানোর সময় ইয়েমেনি সামরিক বাহিনী ড্রোনটি ভূপাতিত করে। স্ক্যান ঈগল শ্রেণীর এ ড্রোন মার্কিন বিমান কোম্পানি বোয়িং তৈরি করেছে।
সোমবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে জানিয়েছেন, মা’রিব প্রদেশের আকাশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের এ ড্রোন শত্রুতাপূর্ণ তৎপরতা চালাচ্ছিল। স্ক্যান ঈগল ড্রোন সাধারণত গোয়েন্দা তৎপরতার কাজে ব্যবহৃত হয়ে থাকে।
মা’রিব প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত তিন ডজন বিমান হামলা চালানোর একদিন পর ইয়েমেনি সেনারা এই ড্রোন ভূপাতিত করল।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!