ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিজের সব দাঁত তুলে মালা বানিয়ে প্রেমিকাকে উপহারের ঘটনা সত্য নয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৬, ১২ নভেম্বর ২০২১
নিজের সব দাঁত তুলে মালা বানিয়ে প্রেমিকাকে উপহারের ঘটনা সত্য নয়
ছবি: সংগৃহীত

ভালোবাসার মানুষকে খুশি করতে যুগ যুগ নানা ধরনের নিদর্শন আমরা দেখেছি। কেউ কেউ নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন আবার কেওবা ভালোবাসার মানুষের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করেছেন। তবে এবার ভিন্নধর্মী এক নিদর্শন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

প্রেয়সীকে খুশি করতে এক যুবকের নিজের সব দাঁত তুলে মালা বানিয়ে দেওয়ার এক ছবি ভাইরাল হয়েছে। এই অকল্পনীয় বিষয়টিই সামনে এনেছেন মিসরের তরুণ এক অভিনেতা। 

মোস্তফা সলিমান এল সায়েদ নামের মিসরের ওই অভিনেতার একটি ফেসবুক পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। টুইটার ও ফেসবুকে মোস্তফা সলিমান এল সায়েদ ওই পোস্টটি করেন ৩১ অক্টোবর। ওই পোস্টে ছিল পাশাপাশি দুটি ছবি। একটিতে দাঁতের তৈরি মালা, অন্যটিতে হাসিমুখে দন্তহীন এক তরুণ।

Advertisement

ওই পোস্টে মোস্তফা সলিমান লেখেন, ‘সিরিয়াসলি, ভালোবাসার সবচেয়ে সুন্দর অর্থ যা আমার জীবনে দেখেছি, তা হলো আপনি আপনার সমস্ত দাঁত বের করে আপনার ভালোবাসার মানুষকে দিয়ে দিন। ’

মজার ছলে দেওয়া তার ওই পোস্টটি সত্যি ভেবে ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২ হাজার ৪০০ ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন। পোস্টটি শেয়ার করেছেন অনেকেই। 

আসলে মোস্তফা সলিমান ছবি সম্পাদনার অ্যাপ দিয়ে দাঁত সরিয়ে নিজের ছবিই বসিয়ে দিয়েছিলেন সেখানে। আর দাঁতের মালার ছবিটি আসলে পিনটারেস্টে একটি জুয়েলারি শিল্পীর পণ্যের বিজ্ঞাপন থেকে নেয়া। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!