ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ২০ নভেম্বর ২০২১
জার্মানিতে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তের
ছবি: সংগৃহীত

জার্মানির পশ্চিমাঞ্চলীয় নগরী কোলোনে এক দুর্বৃত্ত গত একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দেশটির পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা গেছে, শুক্রবার ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে কোলোন কেন্দ্রীয় মসজিদে কেরোসিন ঢালতে দেখে ফেলেন এক নিরাপত্তা প্রহরি। এতে ঘটনাস্থলে কেরোসিনের গ্যালন ও মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।

এ ঘটনার পর মসজিদে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এছাড়া, আশপাশের সিসিক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।   

Advertisement

স্থানীয়দের কাছে সন্দেভাজনের পরিচয় জানতে আবেদন জানিয়েছে পুলিশ। করোলোনের এ মসজিদটি খুবই বিখ্যাত। তুর্কি মুসলিমরা মসজিদটি নির্মাণ করেছেন। জার্মানিতে কট্টর ডানপন্থী এবং বর্ণবাদী দল নিও-নাজি গ্রুপ বহুদিন ধরেই মুসলিমদের জার্মান ছাড়ার হুমকি দিয়ে আসছে।

ফ্রান্সের পর ইউরোপে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস জার্মানিতে। দেশটির ৮ কোটি ২০ লাখ মোট জনসংখ্যার মধ্যে বর্তমানে ৫০ লাখ নাগরিক মুসলিম। এদের মধ্যে ৩০ লাখই তুরস্ক বংশোদ্ভূত মুসলিম।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!