গত ১৩ নভেম্বর আর্জেন্টিনার কাসা গ্রান্দে করোডোবার আকাশে বড় বড় উলের গোলার মতো টুকরো টুকরো মেঘের দেখা মেলে। যেন বিশাল মাপের সেই মেঘের গোলা মাটিতে নেমে আসতে চাইছে! আবার প্রথম দর্শনেই মনে হতে পারে এটা কোনও ত্রিমাত্রিক ছবি। কেউ যেন তুলি বুলিয়ে আকাশের বুকে এঁকে দিয়েছে এই ত্রিমাত্রিক মেঘ।
মেঘের এমন রূপ হয়তো আগে কখনও দেখেননি সেখানকার বাসিন্দারা। এমনকি অনেক নেটিজেনও জানিয়েছেন, এমন মেঘ আগে চোখে পড়েনি।
.png)
প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ পরিবেশপ্রেমী থেকে সাধারণ মানুষ। এই অদ্ভুত মেঘ দেখে কেউ বলেছেন, ‘‘দেখে মনে হচ্ছে যেন অন্য কোনও গ্রহে চলে এসেছি!’’ কেউ আবার এই মেঘকে মার্শমেলোর সঙ্গে তুলনা টেনেছেন।