রোববার ইয়াংগুনে স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আরো ১৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গাড়ি চাপা দেয়ার ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পর অনেক মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
.png)
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যায় কী নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালানো হয়েছে!
সকালের এ ঘটনার প্রতিবাদে রোববার ইয়াংগুনে আরেক দফা বিক্ষোভ হয়েছে। ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতায় আসার পর ১ হাজার ৩০০ জনের প্রাণহানি ঘটেছে।
এই নৃশংস ঘটনার পর মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সামরিক বাহিনীকে কঠোর জবাব দেব, যারা নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নৃশংস ও অমানবিকভাবে হত্যা করেছে।’
সূত্র: রয়টার্স