ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৭, ৮ ডিসেম্বর ২০২১
ভারতের বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ছবি: সংগৃহীত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন চারজন।

মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এবিপি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তামিলনাড়ুর নীলগীরি এলাকায় সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং আইএএফ পাইলটসহ ১৪ জন ছিলেন। হেলিকপ্টারের আরোহী সামরিক কর্মকর্তারা হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত তা এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!