ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণ, হতাহত বহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০, ১১ ডিসেম্বর ২০২১
লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণ, হতাহত বহু

দক্ষিণ লেবাননের বন্দরনগরী টায়ারে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বড় ধরনের বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। শুক্রবার রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

খবরে বলা হয়,এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছে, তা জানা যায়নি।

জানা গেছে, এ ঘটনা তদন্ত করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন এক বিচারপতি।

Advertisement

হামাসের সঙ্গে ঘনিষ্ঠ শেহাব নিউজ অ্যাজেন্সি একটি ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, কোভিড-১৯ মোকাবেলায় মজুত করা অক্সিজেন ক্যানিস্টার সৃষ্ট স্ফূলিঙ্গ থেকে এই বিস্ফোরণ ঘটে।

লেবাননের বেশ কয়েকটি ক্যাম্পে হামাসের উপস্থিতি রয়েছে।

এনএনএ জানিয়েছে, সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। তারা কাউকে ক্যাম্পে প্রবেশ বা বের হতে দিচ্ছে না।

উল্লেখ্য, লেবানন বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং তাদের বংশধরদের আবাসস্থল। এদের অনেকে দেশটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করেন। হামাস-ফাতাহসহ একাধিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করে। সেখানে লেবানিজ কর্তৃপক্ষ প্রবেশ করে না বললেই চলে।

সূত্র : আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!