ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ আগুন, আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১২, ১৫ ডিসেম্বর ২০২১
হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ আগুন, আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ
ছবি: সংগৃহীত

চীনের আধাস্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির ছাদে ও অন্যান্য অংশে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ।

বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লৌসেস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামের ৩৮ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

সিটিজেন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, প্রবীণসহ কমপক্ষে এক ডজন মানুষ আটকা পড়ে আছেন ৫ম তলার ছাদে টেবিলের নিচে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

একটি ইলেকট্রিক সুইচ রুম থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়। এরপরই ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। শ্বাসতন্ত্রে অতিরিক্ত মাত্রায় ধোঁয়া প্রবেশ করায় ও আহত আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও ছয়জন নারী। আর পায়ে আঘাত পাওয়া ৫২ বছর বয়সী এক নারীকেও হাসপাতালে নেয়া হয়েছে।

এরইমধ্যে অনেককে উদ্ধার করা হয়েছে। তবে ক্রেতা ও রেস্তোরাঁয় যাওয়া লোকজন আটকা পড়েছেন। অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এছাড়া ঘটনাস্থলেই আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে সেখানে জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু করেছে হংকংয়ের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!