ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভোট পেতে হাসপাতালের ছাদ দখল করে বিরিয়ানি রান্না!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪০, ১৯ ডিসেম্বর ২০২১
ভোট পেতে হাসপাতালের ছাদ দখল করে বিরিয়ানি রান্না!
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়  ১৪৪টি ওয়ার্ডে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শহরবাসী। এরই মধ্যে ভোটকে ঘিরে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। উত্তর কলকাতার একটি হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি রান্না। সেই বিরিয়ানি এজেন্টদের পাশাপাশি ভোটারদের মধ্যে বিলি করে তাদের প্রভাবিত করার চেষ্টা চলছে।

রোববার (১৯ ডিসেম্বর) বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই হাসপাতালের এক কর্মী।

বিরিয়ানি বানিয়ে বিলি করা হচ্ছে এই অভিযোগ তুলে ওই হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের কর্মীরা। ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীও পৌঁছন সেখানে। তার আরও অভিযোগ, ওই হাসপাতালে বহিরাগতদের এনে রেখেছে বিজেপি। সেখান থেকে একটি বিরিয়ানির হাঁড়িও তারা বেরতে দেবেন না বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

Advertisement

যদিও শাসকদলের এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের এক কর্মী বলেছেন, ‘‘আমাদের কর্মীদের দেখে মনে হচ্ছে এরা বহিরাগত?’’ বাইরের কারও জন্য বিরিয়ানি তৈরি হচ্ছে না বলে দাবি তার।

তিনি বলেছেন, ‘‘হাসপাতালের রোগী এবং কর্মীদের জন্য তৈরি হচ্ছে এই বিরিয়ানি।’’ এ ব্যাপারে বিজেপি-র কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

তবে তৃণমূলের কুণাল ঘোষ এ ব্যাপারে বলেছেন, ‘হাসপাতালের কর্মীদের জন্য বিরিয়ানি তৈরি হলে ভালো কথা। কিন্তু এই বিরিয়ানি যেন হাসপাতালের বাইরে না যায়।’

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!