কিমেনলাক্সো প্রদেশের বাসিন্দা তৌমেন কাতাইনেন সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি তার মূল্যবান ‘টেসলা মডেল এস’ গাড়িটি প্রায় ৩০ কেজি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিলেন। তার এই উদ্ভট আচরণের কারণ, গাড়িটি সারাতে তার ১৭ লক্ষ টাকা খরচ হত। তাই বিরক্ত হয়ে তিনি এই পদক্ষেপ করেছেন।
গাড়িটি বিস্ফোরণের আগে তিনি ঘটনার সম্পূর্ণ বৃত্তান্তও ভিডিওতে দিয়েছেন। সেখানে তৌমেন বলেছেন, ‘টেসলা কেনার পর প্রথম ১৫০০ কিমি গাড়িটি খুব ভালো চলেছে। তার পরই যত সমস্যার শুরু। গাড়ির ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারে সমস্যা দেখা দিতে শুরু করে। ফলে গাড়িটিকে পরিষেবা কেন্দ্রে পাঠাতে বাধ্য হই। সেখান থেকে এক মাস পর আমাকে জানানো হয় যে গাড়িটি সারাতে প্রায় ১৭ লক্ষ টাকা খরচ হবে। কারণ, গাড়ির ব্যাটারিও সম্পূর্ণ পাল্টাতে হবে।’ এই খবর পেয়ে তৌমেনের ওই পদক্ষেপ। কারণ, সারানোর পরও যে গাড়িটি ঠিক মতো চলবে, তার কোনও নিশ্চয়তা নেই।
.png)
তৌমেন আরও বলেছেন, ‘এই ভিডিওর মাধ্যমে তিনি বিশ্বের কাছে তিনি বহুজাতিক সংস্থাটির বিক্রয়োত্তর পরিষেবার হাল তুলে ধরতে চান।’ বিস্ফোরণটি ঘটানোর কাজটি মোটেও সহজ ছিল না। বিস্ফোরণের আগে তিনি গাড়ির সামনের সিটে টেসলা কর্ণধার ইলন মাস্কের একটি কুশপুতুলও রাখেন এবং সেটির মাথায় একটি হেলমেটও পরিয়ে দেন। বিস্ফোরণের পর গাড়িটির আর কিছু বাকি ছিল না।
ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬ লক্ষ দর্শক দেখে ফেলেছেন।
ভিডিওটি দেখুন:
সূত্র: আনন্দবাজার, টাইমস নাও নিউজ