বুধবার (২২ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, সশস্ত্র ফুলানি পশুপালকরা টিভ জাতি গোষ্ঠীর গ্রামবাসীদের ওপর হামলা চালালে সহিংসতা শুরু হয়।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনাকে বর্বর এবং অর্থহীন উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, রক্তক্ষয়ী এই সংঘর্ষের সাথে জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না তার সরকার।
.png)
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত শুক্রবার একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সশস্ত্র ফুলানি পশুপালকরা গ্রামের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা চালায়। এর পর থেকেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা রোববার পর্যন্ত চলে। সংঘর্ষের সাথে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।