ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিজের ডিম্বাণু বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের খরচ মেটাচ্ছেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৩, ১৯ জানুয়ারি ২০২২
নিজের ডিম্বাণু বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের খরচ মেটাচ্ছেন তরুণী
ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে খরচ হয় কাড়ি কাড়ি টাকা। পড়ার খরচ চালাতে গিয়ে অনেককে নানা ধরনের পন্থা অবলম্বন করতে হয়। এক তরুণী বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ পরিশোধ করছেন নিজের ডিম্বাণু বিক্রি করে!

ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। কাসান্ড্রা জোনস নামের ওই তরুণী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে তাকে প্রায় ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ধার করতে হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

মজার কথা, তিনি একা নন। বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে ধার নিয়ে তা ফেরত দিতে সমস্যায় পড়েন অনেকেই। সেই ধার শোধ করতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস ওঠে।

Advertisement

এত দিন এই বিষয়গুলো নিয়ে টুকটাক আলোচনা চললেও কাসান্ড্রার ঘটনাটি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পড়াশোনার খরচ চালাতে কী অবস্থা হচ্ছে অনেকের তা এখন স্পষ্ট। ২৮ বছরের তরুণী জানিয়েছেন, ধার শোধ করতে এরই মধ্যে ৫ বার নিজের ডিম্বাণু বিক্রি করেছেন তিনি। তাতে তার মোট আয় হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। এখনও বাকি ১ লাখ ১০ হাজার ডলার।

এভাবে ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করার ফলও ভয়াবহ হতে পারে। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, ডিম্বাণু দেওয়া মোটেই রক্তদানের মতো নয়। যিনি দিচ্ছেন, তার ক্ষেত্রে ভবিষ্যতে দেখা দিতে পারে নানা সমস্যাও। যেমন কোলন ক্যান্সার, ভবিষ্যতে আর মা হতে না পারার মতো সমস্যা!

এত কিছু জেনেও পিছিয়ে আসতে পারেননি কাসান্ড্রা। ধার শোধ করার জন্য আপাতত এটাই তার একমাত্র রাস্তা। হয়তো আরও অনেকেরও।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!