ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সিরিয়ার কারাগারে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৩৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ৩১ জানুয়ারি ২০২২
সিরিয়ার কারাগারে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৩৩০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের মধ্যে সিরিয়ায় কয়েক দিনের সংঘর্ষে ৩৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। 

কুর্দি বাহিনী স্থানীয় সময় রোববার জানিয়েছে যে, তারা টানা কয়েক দিনের লড়াইয়ে আইএস সদস্যদের প্রতিহত করতে পেরেছে।

এক বিবৃতিতে সংগঠনটি লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করার কথা নিশ্চিত করে। গত বৃহস্পতিবার থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল দেশটিতে। সহিংসতার জেরে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর শুরু হয় দু'পক্ষের সংঘর্ষ।

আরো পড়ুন: সাবেক সরকারের বহু কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান

ছয় দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কুর্দি বাহিনী গত বুধবার কারাগারটি পুনরায় উদ্ধারের কথা জানায়। তবে শনিবার পর্যন্ত সংঘর্ষ চলে কুর্দি বাহিনী ও আইএস সদস্যদের মধ্যে।

উল্লেখ্য, তিন বছর আগে সিরিয়ায় আইএসের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে জানা গেছে। ২০১১ সালের পর থেকে সিরিয়ায় শুরু হয় রাজনৈতিক সহিংসতা। এ পর্যন্ত দেশটিতে সহিংসতায় বহু মানুষের প্রাণ গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: সিরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!