ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তপ্ত বাক্যবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫০, ১ ফেব্রুয়ারি ২০২২
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তপ্ত বাক্যবিনিময়
লিন্ডা থমাস গ্রিনফিল্ড। ছবি: সংগৃহীত

জাতিসংঘের বৈঠকে ইউক্রেন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অধিবেশনে রাশিয়া পশ্চিমাদের প্রতি উত্তেজনা বাড়াচ্ছে অভিযোগ তুলে বলেছে, ইউক্রেনে তারা ‘খাটি নাৎসি’-কে ক্ষমতায় বসিয়েছে। 

জাতিসংঘে রাশিয়ান দূতের এমন কথার জবাবে পাল্টা কথার বান ছোড়েন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। 

Advertisement

আরো পড়ুন>>> করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

তিনি বলেন, ইউরোপ সীমান্তে লাখের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া যেটা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এছাড়া রাশিয়ার সাইবার হামলা বৃদ্ধি এবং অপপ্রচারের কথাও তুলে ধরেন তিনি। 

লিন্ডা থমাস গ্রিনফিল্ড আরো বলেন, যথাযথ কারণ ছাড়াই ইউক্রেন এবং পশ্চিমা দেশে হামলার ছক তৈরি করছে। রাশিয়াকে তিন অগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেন।

আরো পড়ুন>>> কেনার আগে নকল স্মার্টফোন বুঝবেন যেভাবে 

ন্যাটোর সদস্য হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কিয়েভ। তবে এ নিয়ে আপত্তি রয়েছে মস্কোর। কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না তারা।

ইউক্রেন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে রাশিয়া দাবি জানায়, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। এছাড়া উত্তেজনা কমাতে মার্কিন সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছে ক্রেমলিন। 

তবে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে সামরিক বিশ্লেষকেরা ইউরোপের এ অঞ্চলে যুদ্ধ শুরুর আশঙ্কাই দেখছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!