জানালার কাচ ভাঙার ক্ষতিপূরণ দিয়ে গেল চোর!
তীব্র তুষারপাতের প্রভাবে পড়েছে হাড়কাঁপানো ঠান্ডা। এমন অবস্থায় আশ্রয় খুঁজছিলেন এক যুবক। এরই মধ্যে একটি বাড়ি ফাঁকা দেখতে পেয়ে জানালা ভেঙে ঢুকে পড়েন তিনি। রাতে খাওয়া-দাওয়া করে, টিভি দেখে, আরাম করে বিছানায় ঘুমিয়ে ভোরের আলো ফুটতেই বাড়ি ছেড়ে চম্পট দেন ওই ‘চোর’।
যাওয়ার আগে বাড়ির মালিকের জন্য একটি কাগজে লিখে রেখে যান: ‘জানালার কাচ ভাঙার জন্য দুঃখিত।’ সেই কাগজের পাশেই নগদ ১৮ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে রেখে দিয়েছিলেন তিনি।
গত ৩০ জানুয়ারি মালিক সান্টা ফে ফিরে এসে দেখেন তার বাড়ির জানালার কাচ ভাঙা। তার আর বুঝতে বাকি ছিল না যে, কী হয়েছে বাড়িতে। অবাক হওয়ার পালা আরও ছিল সান্টার। বাড়ির ভেতরে ঢুকতেই তিনি দেখেন, যে অবস্থায় ঘরের প্রতিটি জিনিস দেখে গিয়েছিলেন, ঠিক সেই রকম অবস্থায়ই রয়েছে। খোয়া যায়নি মূল্যবান কোনো জিনিসও।
.png)
আরো পড়ুন>> ইউক্রেনে আগ্রাসনের অজুহাত হিসেবে ‘বানানো ভিডিও’ দেখাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র
অন্য একটি ঘরে ঢুকতেই টেবিলের ওপর রাখা একটি সাদা কাগজ, তাতে কিছু লেখা এবং সেই কাগজের ওপর ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকা) রাখা। কাগজে লেখা: ‘দুঃখিত, জানালার কাচ ভাঙার জন্য। ক্ষতিপূরণ দিয়ে গেলাম। পারলে ক্ষমা করে দেবেন।’
পরে সান্টা জানতে পারেন, তার ঘরে যে চোর ঢুকেছিল তিনি ধরা পড়েছেন। ধৃতের নাম টেরাল ক্রিস্টেসন (৩৪)।
আরো পড়ুন>> ইউক্রেনে আগ্রাসনের অজুহাত হিসেবে ‘বানানো ভিডিও’ দেখাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র
ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, প্রচণ্ড তুষারপাতে একটু আশ্রয় খুঁজছিলেন তিনি। তাই বাধ্য হয়েই ওই বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু জানালার কাচ ভেঙে ঢোকার জন্য তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করেছিল। তাই যাওয়ার আগে ক্ষতিপূরণ দিয়ে গিয়েছিলেন।
টেরাল আরও জানিয়েছেন, সান্টার বাড়িতে ঢুকে ঘুমিয়েছেন, খাবার খেয়েছেন; কিন্তু কোনো মূল্যবান জিনিস চুরি করেননি। তবে, টেরালের কথা সত্যি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: দ্য গার্ডিয়ান