ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩০ বছর ধরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ, তবুও গর্ভবতী হন এই গ্রামের নারীরা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২২
৩০ বছর ধরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ, তবুও গর্ভবতী হন এই গ্রামের নারীরা!
ছবি: সংগৃহীত

গ্রামে ৩০ বছর ধরে কোনও পুরুষের প্রবেশ নেই। তা-ও সেই গ্রামে নারীরা গর্ভবতী হয়ে পড়ছেন! বিষয়টি অবিশ্বাস্য লাগলেও আফ্রিকায় এমনই একটি গ্রাম আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে।

গ্রামটির নাম উমোজা। দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলে গড়ে ওঠা এই গ্রামে শুধু নারীরাই বাস করেন। প্রায় আড়াইশো নারী রয়েছেন এই গ্রামে। ১৯৯০ সালে গ্রামটি গড়ে তোলেন ১৫ জন নারী। ব্রিটিশ সেনারা এই ১৫ জন নারীকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করেছিলেন বলে অভিযোগ। তার পর থেকেই পুরুষদের প্রতি ঘৃণা জন্মায় ওই নারীদের মনে। ঘন জঙ্গলের মধ্যে একটি গ্রাম গড়ে তোলেন তারা। সেখানে অত্যাচারিত নারীদের ঠাঁই দেওয়া হয়। একই সঙ্গে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়।

আরো পড়ুন>> উড়তেই রানওয়েতে আছড়ে পড়ল ইঞ্জিনের ঢাকনা!

Advertisement

পুরুষদের যেখানে কোনও ভাবেই প্রবেশের অনুমতি নেই, সেখানে কী ভাবে গর্ভবতী হচ্ছেন নারীরা? এই প্রশ্নটা স্বাভাবিক ভাবেই আসবে। না, এটা কোনও চমৎকার নয়। পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। নারীরা তাধের মধ্যে থেকে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোনও রকম সম্পর্ক রাখেন না তারা। নারীরা সন্তানদের জন্ম দেন এবং নিজেরাই তাদের লালনপালন করেন।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!