ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় নারীসহ ৪ জনকে কোপালেন যুবক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২২
স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় নারীসহ ৪ জনকে কোপালেন যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় একই পরিবারের এক নারীসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে একাধিক হত্যা মামলার আসামি ইউসুব আলী। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের হাইস্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের আহম্মেদ আলীর ছেলে সজল হোসেন, স্বপন হোসেন, পতন আলী ও তার স্ত্রী মৌসুমী খাতুন। এ ঘটনায় হামলাকারী যুবক ইউসুব আলীও আহত হয়েছেন। আহত সজল, স্বপন, পতন ও মৌসুমীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইউসুব আলী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

আরো পড়ুন: নবজাতকের কপাল কেটে ফেলায় ১ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

Advertisement

স্থানীয়রা জানায়, ইউসুব আলী প্রায় ৭ মাস আগে একই গ্রামের কাঠমিস্ত্রি হারুন অর রশিদের স্ত্রী (২ সন্তানের জননী) বিউটি খাতুনকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। বর্তমানে গাংনী উপজেলার চাঁদপুর হাইস্কুলপাড়া এলাকায় দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করছেন ইউসুব। একই এলাকার পতন আলীর স্ত্রী মৌসুমী খাতুন বৃহস্পতিবার বিকেলের দিকে বিউটি খাতুনকে নিয়ে কটূক্তি করায় দু’জনের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে পতনের বাড়িতে গিয়ে মৌসুমী খাতুনকে বেধড়ক মারধর করেন ইউসুব।

পরে মৌসুমীর স্বামী পতন আলী, ভাই সজল হোসেন ও স্বপন হোসেন তার বাড়িতে বিষয়টি জানতে গেলে ইউসুব আলী ধারালো অস্ত্র দিয়ে নারীসহ তিন ভাইকে কুপিয়ে জখম করেন। এ সময় ইউসুব নিজেও আহত হন। প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারী ইউসুব পালিয়ে যান। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

স্থানীয়রা জানায়, ইউসুব আলী একই গ্রামের জোড়া হত্যাসহ একাধিক হত্যা, বিস্ফোরক, সন্ত্রাসীমূলক বিভিন্ন মামলার আসামি। এক সময় পুলিশ ও র‌্যাবের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!