জানা যায়, গত ২৯ জানুয়ারি পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় শহরের ভৈরবপুর এলাকার উমান মিয়া দলবলসহ একই এলাকার ঘোড়াকান্দার বাসিন্দা ছাত্তার মিয়ার বাড়ির লোকজনের সঙ্গে মাদক ব্যবসা ও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর পর থেকে সন্ত্রাসী উমান তার দলবল নিয়ে রাতের বেলা প্রতিপক্ষসহ স্থানীয় বাসিন্দাদের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে বিভিন্ন ধরণের হুমকি দেয়। এই ঘটনার পরই বুধবার ভোরে সন্ত্রাসী উমান বাহিনী সাত্তার মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ফেরার পথে স্থানীয় নিমাণার্ধীন মসজিদের নৈশ্য প্রহরী মো.কামাল মিয়াকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরে ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান।
নিহতের ছোট ভাই জামাল মিয়া জানান, আমার বড় ভাই মসজিদের নৈশপ্রহরীর দায়িত্ব পালনের সময় একদল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনী বড় ভাইকে মাথায় ও পিঠে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
.png)
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, সন্ত্রাসীদের হামলায় মসজিদের নৈশ্যপ্রহরী হত্যার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে।