রোববার দুপুরে ভৈরব উপজেলার আকবরনগর ও কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামের লোকজনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউপির মাধবদী গ্রামে নন্দরামপুর এলাকায় গৃহহীনদের ঘর নির্মাণের জন্য একটি সরকারি জলাশয় ভরাটে উদ্যোগ নেয় প্রসাশন। ফলে জলাশয়টি ভরাটের জন্য বিল থেকে বালু তোলা নিয়ে এই আকবরনগর গ্রামের লোকজনের সঙ্গে মাধবদী গ্রামের লোকজনের সংঘর্ষের সূত্রপাত হয়।
.png)

আকবরনগর গ্রামের লোকজনের দাবি তাদের ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে জোরপূর্বক বালু তোলা হচ্ছিল। ফলে এই নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে কুলিয়ারচর থানার ওসি মোস্তফা কামাল।

কুলিয়ারচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যাত ফেরদৌস জানান, মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের ভাটি ভরাটের জন্য বালু তোলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। আমরা আমাদের কানুনগোসহ দুই উপজেলার এসিল্যান্ডের নিয়ে এই সমস্যা সমাধানের জন্য যখন আলোচনা করছিলাম তখনই এই সংঘর্ষ সৃষ্টি হয়। পরে দুই উপজেলা দুই ইউপি চেয়ারম্যানদের নিয়ে সংঘর্ষ রোধ করতে সক্ষম হয়। পরবর্তীতে আমরা আলোচনা করে এই সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।

এ সময় ভৈরব কুলিয়ারচর সার্কেলের এএসপি রেজওয়ান দীপু, ভৈরব উপজেলার এসিল্যান্ড মো. জুলহাজ হোসেন সৌরভ, কুলিয়ারচর উপজেলার এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুলসহ ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশের সদস্যরা।