ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে কৃষক হত্যায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ১৭ জানুয়ারি ২০২২
কিশোরগঞ্জে কৃষক হত্যায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন
জেলা ও দায়রা জজ আদালত, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক দুলাল মিয়া হত্যা মামলায় নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

ঘোষিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ সময় সাজাপ্রাপ্ত পাঁচ আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত এক আসামি পলাতক আছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেন বিচারক।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন বাচ্চু মিয়া, ফেরদৌস মিয়া, সাদেক মিয়া, রুহুল আমিন, জুবায়ের ও মঞ্জু বানু। আসামি বাচ্চু মিয়া জামিনে গিয়ে পলাতক হন। আসামিরা সবাই কটিয়াদী উপজেলার করগাঁও ইউপির উত্তর ভুনা গ্রামের বাসিন্দা। 

Advertisement

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক জানান, গত ২০১৭ সনের ২৬ জুন দুপুরে আসামিরা দলবদ্ধভাবে কটিয়াদী উপজেলার করগাঁও ইউপির উত্তর ভুনা গ্রামের কৃষক দুলাল মিয়ার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করেন। পরে ওই দিনই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত দুলালের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা সিআইডির পরিদর্শক মো. ছানোয়ার হোসেন নয়জনকে আসামি করে ২০১৯ সনের ২২ মে অভিযোগপত্র দেন। আসামির পক্ষে অ্যাডভোকেট এম এ রশিদ মামলা পরিচালনা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!