দণ্ডপ্রাপ্তরা হলেন- ছাতক উপজেলার ছনুয়া গ্রামের রফিক আলী ছেলে আক্কাছ মিয়া, চরগোবিন্দ গ্রামের আরজক আলীর ছেলে আজিজুল ইসলাম, সক্ষণসোম গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাইদুল হক। যাবজ্জীবনের পাশাপাশি তিন আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। আসামিদের মধ্যে আক্কাছ ও আজিজুল পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় জাউয়া বাজার কলেজ ক্যাম্পাসে আল-আমিনের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে সহপাঠী আক্কাছ, আজিজুল, সাইদুল প্রমুখের সঙ্গে কথা কাটাকাটি ও মারামারি হয়। এর জেরে ১৭ অক্টোবর দুপুরে বড়কাপন পয়েন্টে আল-আমিনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে তারই সহপাঠীরা।
.png)
এ ঘটনায় নিহতের বাবা আনফর আলী বাদী হয়ে আক্কাছ, আজিজুল, সাইদুলের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালতের বিচারক।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন প্রসেনজিৎ দে ও রমজান আলী।