সাজাপ্রাপ্ত ব্যক্তি নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মহল্লার আমির হোসেনের ছেলে মফিজুল ইসলাম কালু। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, দীর্ঘ ১৩ বছর ঘর-সংসার এবং দাম্পত্য জীবনে ২ জন সন্তান জন্মের পরও বনিবনা না হওয়ায় মফিজুল ইসলাম কালুকে তালাক দিয়ে নালিতাবাড়ী উপজেলার উত্তর কোন্নগর এলাকার আরমান আলীর ছেলে বাবুল মিয়াকে বিয়ে করে শাহিদা বেগম। এরপর শাহিদা তার দ্বিতীয় স্বামী বাবুলকে নিয়ে পার্শ্ববর্তী খুজিউরা গ্রামে আত্মীয়ের বাড়িতে বসবাস করছিল। কিন্তু সেই বিয়ের একমাসের মধ্যে অর্থাৎ ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে বাবুল ও শাহিদা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা মফিজুল ছুরি দিয়ে বাবুলকে কুপিয়ে হত্যা করে। ঐ সময় শাহিদা ও স্থানীয় লোকজন কালুকে আটক করে পুলিশে দেয়।
.png)
পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত শেষে একই বছরের ১ মে একমাত্র আসামি মফিজুল ইসলাম কালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই আবুল মোকাররম নুরউদ্দিন।