[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি
কিশোরগঞ্জ জেলা কারাগারে মো. জুম্মন (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পরদিন রোববার বিষয়টি জানা যায়।
মো. জুম্মন কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে। তিনি কিশোরগঞ্জ মডেল থানায় একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে গত ২২ অক্টোবর থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
জানা যায়, শনিবার রাতে কারাগারে হাজতি মো. জুম্মন বুকে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে জুম্মন মারা গেছেন।
.png)
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!