ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২৬ জানুয়ারি ২০২২
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
ফাইল ছবি

রংপুরে ব্যবসায়ী জুয়েলকে কুপিয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিখ হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- রংপুর নগরীর মাহিগজ্ঞ মেকুড়া এলাকার সাগর ও সাকিল। এর মধ্যে সাগর হলেন এ মামলার প্রধান আসামি।

মামলার বিবরণ দিয়ে আদালতের অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, ২০১৮ সালের ২৬ মেকুড়া এলাকায় বালু তুলতে যান ব্যবসায়ী জুয়েল। ওই সময় তাকে ধরে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যান আসামিরা। সেখানে তাকে কুপিয়ে হত্যার লাশ মাটিতে পুঁতে রাখেন তারা।

Advertisement

এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত জুয়েলের বড় ভাই জাকির হোসেন। তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!