[ দেশজুড়ে ]
রংপুরে সন্ত্রাসী রাখু আটক
আটককৃত সন্ত্রাসী রাখু: ছবি ডেইলি বাংলাদেশ
নারী নির্যাতনসহ একাধিক মামলার আসামি রাফিউজ্জামান রাখুকে আটক করেছে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। আটককৃত রাখুর বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ থানায় নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার বিকেলে র্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের সহাকারী পরিচালক মাহমুদ বশির জানান, রাখু পীরগঞ্জে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আছিল। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ আমলে নিয়ে র্যাব তদন্ত করে এর সত্যতা পায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ উপজেলা থেকে রাখুকে আটক করে। র্যাবের জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে রামু।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!