ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ৪ জানুয়ারি ২০২২
নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও গ্রেফতারকৃত সন্ত্রাসীরা

নরসিংদীতে পৃথক অভিযানে দুটি অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার ভোরে নরসিংদী সদর থানার ব্রাহ্মণপাড়া ও উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া মহল্লার মো. হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ, হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া ও ব্রাহ্মণপাড়ার মো. মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ।

র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্পের কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী হারুন ও খায়রুলকে গ্রেফতার করা হয়। অপরদিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলভারসহ সন্ত্রাসী আসিফ মিয়াকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত সন্ত্রাসী। তারা বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। তাদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। নতুন করে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!