ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রোহিঙ্গা ক্যাম্পে একাধিক সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ১৪ ডিসেম্বর ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে একাধিক সন্ত্রাসী আটক
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ছবি

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন কোনো না কোনো অপরাধ সংঘটিত হচ্ছে। ক্যাম্পে হত্যাকাণ্ড, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র উদ্ধার, ইয়াবা ব্যবসা, মারামারি, বাংলাদেশে অনুপ্রবেশ ও অনিয়মতান্ত্রিক কাজে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/১০ ব্লক থেকে আরসা সদস্য জাহাঙ্গীরকে (২২) আটক করেছে ৮ এপিবিএন। পরে তাকে জামতলী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার উখিয়ায় ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৩ ব্লকে তিনজন আরসা সদস্য আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করে। পরে ঐ ব্লকের হেডমাঝি কর্তৃক তাদের ৮ এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে পুলিশ জানায়, তারা আরসার পাহারাদার থাকার সময় ৮/৯ মাস আগে আরসা সদস্য কর্তৃক ই/৩ ব্লকে বসবাসকারী রোহিঙ্গা ইয়াকুবের ঘরে একটি রোহিঙ্গার লাশ পুতে রাখে। এ সময় রোহিঙ্গা ইয়াকুব ভাসানচরে গমন করায় ঐ ঘরটি খালি ছিলো। এ বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লাশটি ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/২ ব্লকের রোহিঙ্গা সৈয়দুল আমিন বলে ধারণা করা যাচ্ছে।

আত্মসমর্পণকারী রোহিঙ্গারা হলো- ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই/৩ এর আব্দুল মুন্নাফ (২৬)। একই ক্যাম্পের ইসলাম (২২) ও ইলিয়াস (২৮)।

এছাড়া গতকাল সোমবার উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/২ থেকে আরসা সন্ত্রাসী সংগঠনের সদস্য মো. সাদিককে (৩৪) আটক করে ঐ ক্যাম্পের মাঝি কর্তৃক ও রোহিঙ্গারা। পরে তাকে ৮ এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!