ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২২
বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি
শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করছেন হাসান ফয়েজ সিদ্দিকী- ছবি: সংগৃহীত

সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি জানান, এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহিদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

Advertisement

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা মায়ের দামাল ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। 

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারাবিশ্বে। গর্ব আর শোকের এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে জাতি।

করোনাভাইরাস মহামারিতে গত দুই বছর ধরেই কেন্দ্রীয় শহিদ মিনারের সব আয়োজন সীমিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানটি আয়োজন করেছে সরকার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!