ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ হামলার আশঙ্কায় ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২২
রুশ হামলার আশঙ্কায় ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: মার্কিন দূতাবাস

সম্ভাব্য রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে সতর্ক করেছে যে, মস্কো ইউক্রেনে হামলার জন্য প্রস্তুত।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার আক্রমণের আগেই শনিবার দূতাবাসের আমেরিকান কর্মীদের চলে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে মার্কিন পররাষ্ট্র দফতর।

আরো পড়ুন>> বিশেষভাবে সক্ষম কিশোরীকে হাত ধরে স্কুলে নিয়ে গেলেন প্রেসিডেন্ট!

Advertisement

দূতাবাসে প্রায় দুইশ মার্কিনি রয়েছে। এর মধ্যে অল্প সংখ্যক কর্মকর্তা কিয়েভের মার্কিন দূতাবাসে থাকতে পারেন। বেশির ভাগকেই পশ্চিম ইউক্রেনের পোল্যান্ড সীমান্তের কাছাকাছি স্থানান্তরিত করা হবে। যাতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি বজায় থাকে।

মার্কিন পররাষ্ট্র দফতর এর আগে দূতাবাসের কর্মরত পরিবাররের সদস্যদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দেয়। ইউক্রেনকে ঘিরে দেড় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। এতে যেকোনও সময় যুদ্ধ লাগতে পারে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!