[ আন্তর্জাতিক ]
ইমরানের লং মার্চের পক্ষেই সায় দিল সুপ্রিম কোর্ট
ছবি: ইমরান খান
আদালতের আদেশ অমান্য করে আজাদি মার্চ নামের লংমার্চ করছেন ইমরান খান, এই অভিযোগ তুলে পিটিশন দায়ের করেছিল পাকিস্তান সরকার। তবে সেই পিটিশন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার (২৬ মে) পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত দেয়।
সুপ্রিম কোর্টের বেঞ্চটি বলেছে, আদালত বুধবারের সিদ্ধান্তেই অটল আছে।
গতকাল বুধবার পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে ইমরান খানের দলের শান্তিপূর্ণ লংমার্চের বাধা না দিয়ে বিকল্প পথ তৈরি করে দেওয়ার আদেশ দেয়।
সূত্র: ডন
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!