ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় কিশোরীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ২০ জুন ২০২২
ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় কিশোরীকে হত্যা
ছবি: প্রতীকী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় এক কিশোরীকে (১৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সোমবার (২০ জুন) স্থানীয় পুলিশ এমনটি জানিয়েছে। 
 
মুজাফফারনগরের পুলিশ সুপার (এসপি) মার্তন্ড প্রকাশ সিং দেশটির গণমাধ্যমকে জানান, অভিযুক্তের ঐ যুবকের নাম রবি। তিনি মুজাফফারনগরের বাসিন্দা। এরইমধ্যে এ ঘটনায় কিশোরীর বাবা তেজভির সিং একটি মামলা দায়ের করেছেন।  

পুলিশ জানায়, উত্তর প্রদেশের নাগলা বোহরা গ্রামে রোববার (১৯ জুন) রাতে এই ঘটনাটি ঘটে। রবি একটি বিয়ের কার্ড নিয়ে ওই কিশোরীর বাড়িতে এসেছিলেন। কার্ড নেওয়ার সময় রবি ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করেন। এ সময় ওই কিশোরীর মা সুনিতা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করেন রবি। এ ঘটনার পর আত্মহত্যা করার চেষ্টা করেন রবি।  

Advertisement

তেজভির সিং অভিযোগে জানান, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় তার মেয়েকে হত্যা করেছেন রবি।  

মুজাফফারনগর পুলিশের সার্কেল কর্মকর্তা ধর্মেন্দ্র চৌহান বলেন, সুনিতা ও রবি চিকিৎসাধীন রয়েছেন।  

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!