ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের ২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়া’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ২৬ আগস্ট ২০২২
ভারতের ২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়া’ ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারতের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়া’ বলে ঘোষণা করেছে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শুক্রবার (২৬ আগস্ট) কমিশনের সচিব রজনীশ জৈনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ২১টি প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এগুলো হলো- চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।

Advertisement

এ ছাড়াও দিল্লির ৮টি, উত্তর প্রদেশের ৪টি, উড়িষ্যার ২টি, কর্নাটকের ১টি, কেরালার ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় রয়েছে।

আরো পড়ুন>> বিষাক্ত কাঁকড়াবিছা চাষ করে কোটিপতি কৃষক!

এই ভুয়া অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির নিয়ম মেনে চলে না বলেও জানানো হয়েছে। ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!