ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চে গুয়েভারার ছেলে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৪১, ৩১ আগস্ট ২০২২
চে গুয়েভারার ছেলে মারা গেছেন
ক্যামিলো- ছবি: সংগৃহীত

আর্জেন্টেনীয় বংশোদ্ভুত বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার ছেলে ক্যামিলো গুয়েভারা হার্টঅ্যাটাকে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। 

কিউবার কর্মকর্তারা জানান, ফুসফসে রক্ত জমাট বাঁধার কারণে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়।

ক্যামিলো গুয়েভারা জীবনের বেশিরভাগ সময় বাবার জীবন তুলে ধরার কাজে কাটিয়েছেন। কিউবার বিপ্লবের সময় চে গুয়েভারা ও ফিদেল কাস্ত্রোর একসঙ্গে লড়াই করেন।

Advertisement

আলবার্তো কর্দা দ্বারা বিখ্যাত হয়ে ওঠা চে গুয়েভারার একটি ছবির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করেছেন ক্যামিলো। চে গুয়েভারা ও তার দ্বিতীয় স্ত্রী আলেইদা মার্চের চার সন্তানের জন্য একজন ক্যামিলো।

বড় বোন আলেইদা পরিবারের নারী মুখপাত্রে দায়িত্ব নেন। কিউবার রাজধানী হাভানায় অবস্থিত সেন্টার অব চে গুয়েভারা স্টাডিজের দায়িত্ব নেন ক্যামিলো।

কিউবার কর্মকর্তারা জানান, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরে ক্যামিলোর মৃত্যু হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল টুইটারে ক্যামিলোর প্রতি শ্রদ্ধা জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!