একই কায়দায় পাঁচ খুন করেন কেজিএফ সিনেমা দেখে অনুপ্রাণিত তরুণ
ভারতের কেজিএফ সিনেমা দেখে বিখ্যাত সিরিয়াল কিলার হিসেবে নিজেকে দেখতে চান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ১৯ বছর বয়সী এক তরুণ। যেই ভাবা সেই কাজ। তাই সিনেমায় অনুপ্রাণিত হয়ে সিরিয়াল কিলার হয়ে পরপর পাঁচজনকে খুন করেন তরুণ। পঞ্চম খুনের সময় সিসিটিভি ফুটেজে তার কুকীর্তি ধরা পড়লে তাকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। প্রতিটি খুনের ক্ষেত্রেই মাথায় আঘাত করেন তিনি।
জানা গেছে, অভিযুক্ত শিব প্রসাদ পুলিশের জেরায় নিজের দোষ স্বীকার করেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘুমন্ত নিরাপত্তাকর্মীর মাথায় বারবার পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর আশপাশে তাকিয়ে নিশ্চিত হয়েছেন কেউ আছে কিনা। তারপর ঘটনাস্থল থেকে পালান।
.png)
পুলিশ জানায়, এই সিসিটিভি ফুটেজটি শিবের পঞ্চম খুনের ঘটনা। তার আগে পরপর চার রাতে চারজনকে খুন করেছে সে। সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় খুনের পর নিহত ব্যক্তির মোবাইল চুরি করে সে। ঐ মোবাইলের লোকেশন ট্র্যাক করেই তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের জেরায় আরো জানা গেছে, শুধু সিনেমা দেখে বিখ্যাত হওয়ার জন্যই এ কাজ করেছেন শিব। সে কারণেই শুধু নিরাপত্তাকর্মীদের খুন করতেন তিনি। তবে ভবিষ্যতে পুলিশকেও হত্যা করার পরিকল্পনা করছিল সে।
গত ২৮ আগস্ট প্রথম খুন করে শিব। একটি কারখানার নিরাপত্তাকর্মীর মাথায় হাতুড়ি মেরে খুনটি করা হয়। মধ্যপ্রদেশের ভোপাল শহর থেকে প্রায় ১৬৯ কিলোমিটার দূরে সাগর নামে একটি জায়গায় এ খুন করে সে।
তারপর দিনই একটি কলেজের নিরাপত্তাকর্মীকে মাথায় পাথর মেরে হত্যা করে শিব। পরদিন আবার একটি বাড়ির নিরাপত্তাকর্মীকে একইভাবে খুন করে সে। পরপর এমন ঘটনার পর একালায় সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়। পাশাপাশি মধ্যপ্রদেশের পুলিশ নিরাপত্তা বাড়িয়ে দেয়। তার পরও বৃহস্পতিবার আবার এক নিরাপত্তাকর্মীকে খুন করে শিব। তবে এবার আর পালাতে পারেনি সে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ধরা পড়ে শিব।