বুধবার ইউক্রেনের পূর্ব শহর আভদিভিকার একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
দোনেস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
দোনেস্কের আঞ্চলিক গর্ভরের বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, আভদিভকা শহরে বুধবার সকালে চালানো হামলায় অন্তত সাতজন নিহত হন। এছাড়া আটজন আহত হয়েছেন। হামলাটি শহরের একটি মার্কেটে চালানো হয়। ঐ সময় অনেক লোক মার্কেটে অবস্থান করছিলেন।