ক্যান্সারে হারানো চোখই আঁধার কাটিয়ে দেখায় আলো, জাগায় বিস্ময়
ক্যান্সারে একটি চোখ হারিয়েছিলেন মার্কিন প্রযুক্তিবিদ ব্রায়ান স্ট্যানলি। কিন্তু অসুখ তার অন্তরের সৃষ্টিশীল সত্ত্বাকে দমিয়ে রাখতে পারেনি। তাই হারানো চোখ নিয়ে শুরু করেন পরীক্ষা নিরীক্ষা। কৃত্রিম চোখের উপর বানিয়ে ফেলেন ‘টর্চ লাইট’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্ট্যানলির তৈরি এই টর্চে ব্যাটারির সাহায্যে আলো জ্বলে। মোবাইলের ‘ফ্ল্যাশ লাইট’-এর সঙ্গে তার এই চোখের আলোর খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না কেউ। তার কীর্তিতে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
আলো জ্বলে ওঠা চোখের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন স্ট্যানলি। তাতে ঘর অন্ধকার করে তিনি দেখিয়েছেন কৃত্রিম চোখের কেরামতি। স্ট্যানলি জানিয়েছেন, তারর এই চোখের আলোর ব্যাটারি টানা কুড়ি ঘণ্টা কাজ করে। এই আলো সময়ের সঙ্গে গরম হয়ে যায় না বলেও দাবি করেছেন তিনি।
.png)
আরো পড়ুন>> লং মার্চে আর কোনো বাধা রইলো না ইমরানের
সমাজমাধ্যমে স্ট্যানলির এই সৃষ্টিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকে। ভিডিও’র নীচে নানা জনে নানা মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘‘স্ট্যানলি নিজেই নিজের জীবনের আলো হয়ে উঠেছেন।’’ কেউ আবার এই চোখে লাগানো আলো সময়বিশেষে কত কার্যকর হয়ে উঠতে পারে, সে কথা ভেবে বিস্ময় প্রকাশ করেছেন।