ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিম্নকক্ষে হারার দ্বারপ্রান্তে বাইডেন, উৎফুল্ল ট্রাম্পের দল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ৯ নভেম্বর ২০২২
নিম্নকক্ষে হারার দ্বারপ্রান্তে বাইডেন, উৎফুল্ল ট্রাম্পের দল
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন- ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ হারানোর দ্বারপ্রান্তে রয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বাইডেনের ডেমোক্র্যাটসরা রিপাবলিকানদের থেকে পিছিয়ে আছেন।

মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসনের সবগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৪৩৫টি আসনের মধ্যে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।

Advertisement

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৪টায় রয়টার্সের সর্বশেষ তথ্যে দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা ১৯৮টি আসনে জয় পেয়েছেন। অপরদিকে, জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ১৭৩টি আসনে জয় পেয়েছে। আর সিনেটে ডেমোক্রেট পার্টি জিতেছে ৪৮টি আসনে এবং রিপাবলিকান পার্টির ৪৭ প্রার্থী নির্বাচিত হয়েছেন। আর বাকি চারটি আসনের ফলাফল ঘোষিত হওয়ার অপেক্ষায় আছে।

সর্বশেষ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ২২২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছিল ২১৪টি আসন। এখন দুই বছর বাদেই সংসদের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে নতুন আইনপ্রণয়ণসহ যেকোনো বিল উত্থাপন এবং সেটি অনুমোদন করিয়ে নিয়ে আসতে প্রেসিডেন্ট বাইডেনকে বেগ পেতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!