সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় ২৮.৪ লাখ সুইস ফ্রাঙ্ক বা সাড়ে ১৮ লাখ ডলারে নিলাম বিক্রি হয় হীরাটি।
নিলামকারী সংস্থা জানায়, এশিয়ার একজন ক্রেতা এ গোলাপি হীরার মালিক হয়েছেন। নিলামের আয়োজনকারী ক্রিস্টিস জানায়, বিরল শ্রেণিতে পড়া এ হীরাটি উজ্জ্বল গোলাপি রংয়ের সঙ্গে নাশপাতি আকৃতি।
.png)
ফরচুন পিংক হীরাটি ১৫ বছর আগে ব্রাজিলে খননের সময় পাওয়া গিয়েছিল। অনুমান করা হয়েছিল, ২৫ লাখ থেকে ৩৫ লাখ ডলারের মধ্যে বিক্রি হবে এ হীরাটি। যদিও নিলামের আয়োজকরা দেখেন, হীরাটির মধ্যে একটি বিশেষত্ব রয়েছে। ক্যারেটের হিসাবে এর ওজন ১৮.১৮ যা এশিয়ার দেশগুলোতে সমৃদ্ধি ফিরিয়ে আনে বলে বিশ্বাস করা হয়।
জেনেভার হোটেল ডেস বার্গেসে একটি বিশাল অলঙ্কার বিক্রির সময় হীরাটির নিলাম করা হয়েছিল। জেনেভায় ক্রিস্টি'স লাক্সারি উইক সেল চলাকালীন এ হীরাটি কিনতে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা যায়। এ হীরার নিলাম শুরু হয় ১৭ লাখ ডলার থেকে। চার মিনিট ধরে চলেছিল দর কষাকষি।
গোলাপি হীরাটি প্রথম জেনেভাতে প্রদর্শিত হয়েছিল। তারপর শোরুম সফরের অংশ হিসাসেবে এটি নিউইয়র্ক, সাংহাই, তাইওয়ান ও সিঙ্গাপুরের মধ্য দিয়ে যাওয়ার পর অক্টোবরে সুইজারল্যান্ডে ফিরে আসে।