ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিশরে বাস খালে পড়ে ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮, ১৩ নভেম্বর ২০২২
মিশরে বাস খালে পড়ে ১৯ জন নিহত
সংগৃহীত ছবি

মিশরের উত্তরাঞ্চলে মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত ও আহত হয়েছেন আরো ৬ জন। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, শনিবার যাত্রীবাহি বাসটি ৩৫ জন আরোহী নিয়ে উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!