ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বকাপে দুই দলকে সমর্থন প্রিন্স উইলিয়ামের, বিতর্ক তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯, ১৭ নভেম্বর ২০২২
বিশ্বকাপে দুই দলকে সমর্থন প্রিন্স উইলিয়ামের, বিতর্ক তুঙ্গে
ব্রিটিশ রাজপরিবারের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম- ফাইল ফটো

ফিফা বিশ্বকাপে এক ব্যক্তি সাধারণত একটি দলকে সমর্থন করেন। সেই দলের সমর্থনে সবার মাঝে উত্তাপ ছড়ান সমর্থনকারী। তবে ব্রিটিশ রাজপরিবারের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম বিশ্বকাপে দুটি দলকে সমর্থক করছেন। আর এটি নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে।

প্রিন্স উইলিয়ামের সমর্থন করা দুটি দল হলো- ইংল্যান্ড ও ওয়েলস।

দুটি দলকে সমর্থন করার পেছনের নেপথ্যের তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।

Advertisement

মূলত চারটি রাজ্য নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য ‘যুক্তরাজ্য’ নামে পরিচিত। রাজ্যগুলো হলো- ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড।

যুক্তরাজ্যের এ চারটি দেশের মধ্যে এবারের কাতার বিশ্বকাপে স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস। এর মধ্যে ওয়েলস দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে। এর আগে, সবশেষ ১৯৫৮ সালে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এ আসরে খেলার সুযোগ পেয়েছিল ওয়েলস।

অন্যদিকে, ইংল্যান্ড বিশ্বকাপ জয়ী দল। ১৯৬৬ সালে ঘরের মাঠে ফিফা বিশ্বকাপের শিরোপা অর্জন করে দলটি।

আর এখানেই মধুর সমস্যায় পড়েছেন প্রিন্স উইলিয়ামস। কেননা, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস উইলিয়ামকে ‘প্রিন্স অব ওয়েলস’ উপাধিতে ভূষিত করেছেন। সে হিসেবে তিনি ওয়েলসের প্রিন্স।

অন্যদিকে, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনেরও প্রধান তিনি। ফলে এবারের বিশ্বকাপে যুক্তরাজ্যের দুটি দল একসঙ্গে অংশ নেয়ায় বলা যায়- মধুর সমস্যায় পড়েছেন প্রিন্স উইলিয়াম। তিনি একসঙ্গে দুটি দলকেই সমর্থন করছেন। আর এ বিষয়টি নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে।

এরইমধ্যে ওয়েলসের জনপ্রিয় অভিনেতা, টেলিভিশন প্রযোজক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাইকেল শিন প্রিন্স উলিয়ামের এ দ্বিচারিতার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, তিনি (উইলিয়াম) ‘প্রিন্স অব ওয়েলস’ ধারণ করেন।

এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রিন্স উইলিয়াম। তিনি ওয়েলস পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, তিনি এ মাসের শেষের দিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হলে ‘উভয় দলকেই সমর্থন’ করবেন।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর দিবাগত রাত ১টায় অর্থাৎ বাংলাদেশ সময় ৩০ নভেম্বর মধ্যরাত ১টায় ‘ব্রি’ গ্রুপের সদস্য হিসেবে বিশ্বকাপে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েলস।

প্রিন্স উইলিয়াম বলেন, আমি সবাইকে বলছি- আমি উভয় দলকেই সমর্থন করছি, অবশ্যই। আমি হারতে পারি না।

তিনি আরো বলেন, আমি খুব ছোটবেলা থেকে ইংল্যান্ডকে সমর্থন করে আসছি। কিন্তু আমি ওয়েলস রাগবিকেও সমর্থন করি এবং আমি এভাবেই সমর্থন করি। রাগবিতে (আরেকটি খেলা) আমি আনন্দের সঙ্গে ইংল্যান্ডের উপরে ওয়েলসকে সমর্থন করি।

তিনি বলেন, আমি যখন ছোট থেকে বেড়ে উঠছিলাম, ওয়েলস তখন এ বিশ্ব টুর্নামেন্টে যেতে পারেনি। তাই তখন আমার একটি পছন্দ ছিল। তিবে আমি আমার সংযুক্ত এ রাজ্যের বিষয়ে সাবধানতার সঙ্গে ভূমিকা নিতে সক্ষম হয়েছি। কারণ আমি বিষয়টি নিয়ে চিন্তা করেছি। অন্যথায় যদি আমি হঠাৎ ইংল্যান্ডকে বাদ দিয়ে ওয়েলসকে সমর্থন করি, তাহলে সেটাও খেলার জন্য ঠিক হবে না। তাই আমি তা করতে পারব না।

উইলিয়াম আরো বলেন, বিশ্বকাপে সবচেয়ে সেরা ফাইনাল হবে যদি ইংল্যান্ড ও ওয়েলস প্রতিদ্বন্দ্বী হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!